Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

     
   

হে মানবজাতি,
তোমরা যে ধর্মাবলম্বীই হওনা কেন জীবন চলার পথে শান্তি ও মঙ্গল হাসিল করার জন্য মুরশিদ/গুরু/পথ-প্রদর্শক তালাশ করো এবং সংযোগ স্থাপন করো। যদি সংযোগ স্থাপন করতে না পারো তা হলে অন্ততঃপক্ষে সংযোগ রক্ষা করে চলো।

     
       
 

আমাদের কথা : হযরত আবু আলী আক্তার উদ্দীন শাহ্‌ কলন্দর গউস পাক এঁর স্মরণে এবং সুলতানুল আউলিয়া আলহাজ্ব হযরত শাহ্‌ কলন্দর সূফী খাজা আনোয়ারুল হক রওশন জমির মাদ্দা জিল্লাহুল আলী হুজুর কেবলার হুকুমে 'হাক্কানী মিশন বাংলাদেশ' প্রতিষ্ঠা হয়। ব্যবস্থাপনা সংসদ মিশনের কর্মকান্ডকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পভিত্তিক কার্যক্রম চালু করে। এরই ধারাবাহিকতায় ১লা বৈশাখ ১৪১৪ (১৪ এপ্রিল ২০০৭) 'যুব উন্নয়ন প্রকল্প' নামে একটি নতুন প্রকল্প হাতে নেয়া হয়।

কর্মের মূল্য ও মর্যাদা মানুষের মনুষত্ব্য অর্জনের উপর নির্ভরশীল। চরম ত্যাগ, ধৈর্য, স্বভাব ও শিক্ষা মানুষের মনুষ্যত্ব বিকাশিত করতে সহায়তা যোগায়। হিংসা, লোভ, মোহ, ক্রোধ ইত্যাদি আজ সমাজের সর্বস্তরের মাঝেই বিরাজমান। স্বার্থপররা মানব ধর্মকে উপেক্ষা করে অশান্তি, উচ্ছৃংখলতা, সন্ত্রাস ও ধ্বংস ডেকে এনে সামাজিক অবক্ষয় বাড়াচ্ছে যুগ হতে যুগান্তরে। সমাজের এই সকল অবক্ষয় থেকে মুক্ত করার জন্য যুব সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের কর্ণধার। আর এই প্রেক্ষাপটকে সামনে রেখে গঠন করা হয়েছে 'হাক্কানী যুব উন্নয়ন পরিষদ'

জীবন, সুনির্দিষ্ট সময় ও কর্ম সমষ্টি নিয়ে মানুষ। সময়ের উপযুক্ত ব্যবহারে সময় উপযোগী কর্ম জীবনের পরিবর্তন আনে এবং মানুষের উন্নতির ক্রমবিকাশ ঘটায়। এ ধারা চিরন্তন। জীবন এক, নির্দিষ্ট সময় এক, কর্ম সমষ্টির লক্ষ্য এক হলে - কর্ম প্রক্রিয়ার অব্যাহত সাধনায় জীবন - লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। অপরদিকে ব্যক্তি যখন সমগ্র কর্মকান্ডে স্বভাব বা লৌকিক অনুকরণজাত কর্মকে প্রাধান্য দিচ্ছে তখন জীবন লক্ষ্যে পৌঁছাতে পারছে না শুধুমাত্র একরৈখিক না হওয়ার কারণে। এই একরৈখিকতাই, মানবজীবনকে সমৃদ্ধশালী এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে শান্তি অর্জন করাতে পারে। সংস্কারের মধ্য দিয়েই সময়ের চাহিদা মোতাবেক মানুষের নীতিবোধ জাগরিত হয়ে সৃষ্টি হয় সময়োপযোগী মনুষ্যত্ববোধ তথা মানবতাবোধ। তাই বর্তমানে সামাজিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্য প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, ব্যক্তি-মানুষের সাথে সম্মানজনক সম্বোধন ও কথা বলার অভ্যাস গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও সংস্কারমু্‌ক্ত শিক্ষা দিয়ে বিভক্ত মানব জাতিকে এক কাতারে আনার ব্যবস্থা গ্রহণের এখনই সময়। আর এ দিক থেকে যুব সমাজের ভূমিকাই সর্বাধিক অগ্রগণ্য।